মৌলভীবাজার

চা বাগান থেকে ১১ মাদকসেবীকে গ্রেপ্তার

মৌলভীবাজার, ০১ ফেব্রুয়ারি – মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১১ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) রাতে মাথিউড়া চা বাগান থেকে মদ্যপ অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : র‌্যাবের জালে ১৫৬২ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন—মো. সুফিয়ান (৫৫ ), মো. শাহিনুল ইসলাম (৪১), আব্দুল শুকুর (৪০), শিপন মিয়া (৩০), ননী গোপাল দেব (৪০), মো. আব্দুল মন্নান (৪৯), মো. মনির (৫০), ননী গোপাল দেব (৪৭), চন্দন কর (২২), নিকিজ কর (৩৫), মো. টিপু মিয়া (৪৮)।

ওসি আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাথিউড়া বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রাজনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language