জাতীয়

ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

ঢাকা,  ০৪ মে – সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করতে জাতীয় ঐকমত্যকমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক শুরু হয়েছে। রোববার (৪ মে) সকাল পৌনে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে শুরু হয়েছে এ বৈঠক।

সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেন, ৫৩ বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, এদেশের মানুষ বার বার লড়াই করেছে। বার বার হোঁচট খেয়েছে। তবে, তারই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে যে সুযোগ এসেছে সে সুযোগ কাজে লাগিয়ে মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে সংস্কার প্রস্তাবে সকল রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে।

আর ১২ দলীয় জোটের অন্যতম নেতা মোস্তফা জামান হায়দার বলেন, সংস্কার প্রস্তাবের অনেক ক্ষেত্রেই একমত হয়েছে ১২ দলীয় জোট। তবে কিছু ক্ষেত্রে মতপার্থক্যও রয়েছে। ন্যূনতম মতপার্থক্য নিয়ে ঐকমত্যে পৌঁছার আশা প্রকাশ করেন জোটের নেতারা।

আগামী দিনে আর কখনো যেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য সজাগ থাকবেন বলেও জানান তিনি।


Back to top button
🌐 Read in Your Language