জাতীয়

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদন জমা

ঢাকা, ২১ এপ্রিল – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে শ্রমবিষয়ক সংস্কার কমিশন।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রমবিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এদিকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, শ্রমবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ আছে। তার মধ্যে আমার যেটি বেশি পছন্দ হয়েছে তা হলো কর্মপরিবেশে শ্রেণিক্ষমতায় তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে গত নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে কমিশন একাধিকবার সময় বাড়িয়ে নিয়ে আজ (সোমবার) তাদের খসড়া প্রতিবেদন জমা দিলো।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language