ডিজিটাল ব্যাংকিং যুগে বাংলাদেশ: বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান পাচ্ছে অনুমোদন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর – দেশে নতুন ধারার আধুনিক ব্যাংকিং সেবা চালু করতে ৪টি প্রতিষ্ঠানকে ‘ডিজিটাল ব্যাংক’ স্থাপনের প্রাথমিক সম্মতি বা লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক অনুমোদন পাওয়া ৪ প্রতিষ্ঠান ও উদ্যোক্তা:
১. বিকাশ ডিজিটাল ব্যাংক: এমএফএস প্রতিষ্ঠান বিকাশের মূল শেয়ারধারীরা।
২. নোভা ডিজিটাল ব্যাংক: যৌথ উদ্যোগে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ‘ভিওন’ (VEON) ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ‘স্কয়ার গ্রুপ’।
৩. বুস্ট ডিজিটাল ব্যাংক: মোবাইল অপারেটর রবি আজিয়াটার মূল প্রতিষ্ঠান ‘আজিয়াটা লিমিটেড’।
৪. ডিজিটাল ব্যাংকিং অব ভুটান: ভুটানের ডিকে ব্যাংক।
এ ছাড়া, আগে অনুমোদন পাওয়া এসিআই-এর ‘কড়ি ডিজিটাল ব্যাংক’-কেও শর্ত পূরণ সাপেক্ষে নতুন করে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কড়া শর্তে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স:
৩০০ কোটি টাকার মূলধন: নতুন শর্ত অনুযায়ী ডিজিটাল ব্যাংকগুলোকে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করতে হবে (যা আগে ছিল ১২৫ কোটি টাকা)।
৬ মাসের ট্রায়াল run: সরাসরি চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে না। প্রথমে ৬ মাস সফলভাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে।
নতুন এই পদক্ষেপে দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৬







