মধ্যপ্রাচ্য

টিকা পেতে দেরি হওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াল সৌদি

রিয়াদ, ৩০ জানুয়ারি – করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াল সৌদি আরব। এর আগে, ৩১ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হলেও, সেটি বাড়ানো হয়েছে ১৭ মে পর্যন্ত।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেয় যে, ৩১ মার্চের পরিবর্তে ১৭ মে দেশের স্থল, জল ও আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হবে।

বিশ্বজুড়ে করোনা টিকা সরবরাহে সাম্প্রতিক যে বিলম্ব দেখা দিয়েছে সেটির কারণে এবং মহামারির দ্বিতীয় ঢেউ বিবেচনা করে এই ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : আমিরাতে জরুরি গাড়ি যাওয়ার রাস্তা না দিলেই বিশাল অঙ্কের জরিমানা

মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি সংস্থা বায়োএনটেকের যৌথভাবে বানানো টিকা নিচ্ছে সৌদি আরব। তবে ফাইজার ঘোষণা দিয়েছে, বিশ্বব্যাপী তাদের টিকা সরবরাহে বিলম্ব হচ্ছে। ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর এমন সিদ্ধান্ত নিল সৌদি।

ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়া এবং সীমান্ত খুলে দেওয়ার আগে অধিকাংশ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হোক এটিই চায় সৌদি সরকার।

করোনার নতুন স্ট্রেইন সংক্রমিত হওয়ার আতঙ্ক দেখা দিলে গত বছরের শেষের দিকে ফের ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব, যা এখন পর্যন্ত চলছে।

দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৩৬৮ জন।

সূত্র : দেশ রুপান্তর
এন এইচ, ৩০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language