জাতীয়

আগামীকাল বিকেলে প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন

ঢাকা, ১৮ এপ্রিল – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন। আগামীকাল শনিবার বিকেলে কমিশন প্রতিবেদন জমা দেবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ (১৮এপ্রিল) রাতে এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় তিনি লেখেন, ‘আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৫টায়।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language