জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন কোরিয়ার বিনিয়োগ প্রতিনিধিদল

ঢাকা, ০৮ এপ্রিল – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৮এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। কোরিয়ান এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ এপ্রিল ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language