জাতীয়

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়

ঢাকা, ০৬ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা পুরস্কার গ্রহণে অপারগতা জানিয়েছেন প্রথিতযশা লেখক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বদরুদ্দীন উমরকে উদ্ধৃত করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলির কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৬ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language