পরিবেশ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি কী?

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকায়ও বায়ুদষণ বাড়ছে। মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। বৃষ্টিপাত কমতেই শহরটির বাতাসে ফের বাড়ছে দূষণ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বায়দূষণে বিশ্বের ১২১টি শহরের মধ্যে ভারতের দিল্লি রয়েছে শীর্ষে। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে দিল্লির স্কোর ২৮৭। বাতাসের এ মান ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।আর রাজধানী ঢাকা ৮০ স্কোর নিয়ে রয়েছে ২৪তম স্থানে। ঢাকার বাতাস আজ জনস্বাস্থ্যের জন্য ‘ভালো’ হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থান রয়েছে পাকিস্তানের লাহোর যার স্কোর ২০৫; আর ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং; এছাড়া ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর এবং ১৬১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে থাকে।

দিল্লির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। এ বায়ু সেবন যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। বায়ুদূষণের যে অবস্থা সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এরমধ্যে আছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।

আইএ/ ২৫ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language