ক্রিকেট

ব্যর্থতায় ভরা ভারত সফর শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ

ঢাকা, ১৩ অক্টোবর – গত মাসেই পাকিস্তানের ঘরের মাঠে তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে ভারতের মাটিতে রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় টাইগারদের!

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে হারে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বেশি চোখে পড়ে ব্যাটিং ব্যর্থতা।বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা রান খরায় ভুগছেন। দলের একই দশা ছিল টি-টোয়েন্টি সিরিজেও। ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্সে টি-টোয়েন্টিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

টেস্ট ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়ে আজ রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল। রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন শান্তরা।

এই ফ্লাইটে দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরছেন। কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি ক্যাম্প। তাই দেশে ফিরে খুব বেশি দিন বিশ্রামের সুযোগ পাবেন না ক্রিকেটাররা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language