জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৪ জনের মৃত্যু, শনাক্ত ৯১০

ঢাকা, ০৪ জানুয়ারি- মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৫০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জন।

আজ সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:  ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর হবে না

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৯১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language