টাঙ্গাইল

নিয়ন্ত্রণহীন প্রাইভেটকারের কাভার্ডভ্যানে ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল, ৩১ মার্চ – টাঙ্গাইলে মহাসড়‌কে কাভার্ডভ্যান ও প্রাইভেটকা‌রের সংঘ‌র্ষে দুইজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। রোববার (৩১ মার্চ) সকা‌ল ৮টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপ‌জেলার আশেকপুর এলাকায় এই ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনার ফ‌লে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গে‌ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম বলেন, সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩১ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language