জাতীয়

মির্জা ফখরুলের বাসায় মঈন খান

ঢাকা, ২৫ জানুয়ারি – দলের মহাসচিব কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজ নিতে তার বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার বিকেল ৪টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ড. আব্দুল মঈন খান মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমের থেকে পরিবারের খোঁজ নিয়েছেন। সঙ্গে আছেন বিএনপি প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language