শরীয়তপুর
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর, ২৩ জানুয়ারি – শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, সোমবার দিনগত রাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৪









