জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা, ২২ জানুয়ারি – নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language