জাতীয়

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ০৭ জানুয়ারি – রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় এ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেন শেখ হাসিনা।

ভোট দেওয়ার পর শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো।

নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত হলফনামায় শেখ হাসিনা তার বাসার ঠিকানা হিসেবে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ‘সুধাসদন’ উল্লেখ করেছেন। এই বাড়ি ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। শেখ হাসিনা এই আসনের ভোটার। সে হিসেবে ঢাকা-১০ আসনের প্রার্থীকে ভোট দেবেন সরকারপ্রধান।

ঢাকা-১০-এ অভিনেতা ফেরদৌস আহমেদ নৌকার নৌকার প্রার্থী। সে হিসেবে বলা যায়, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া এই প্রার্থীর কপালে জুটছে প্রধানমন্ত্রীর ভোট।

প্রসঙ্গত, ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language