ফরিদপুর

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

ফরিদপুর, ০৬ জানুয়ারি – দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু ও সদস্য সচিব শাহারিয়া শিথিল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বহিষ্কার হওয়া ওই দুই স্বেচ্ছাসেবক দল নেতা হলেন- ভাঙ্গা পৌর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম ও ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরকান খলিফা।

ওই দুই নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতা সম্প্রতি ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে তার নির্বাচন করছেন। বিষয়টি আমাদের নজরে আসলে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language