মধ্যপ্রাচ্য

সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় নিহত ৮

দামেস্ক, ২৬ ডিসেম্বর – সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দুটি পৃথক হামলার জবাবে স্থানীয় সময় সোমবার (২৫ ডিসেম্বর) সিরিয়ায় এই হামলা চালিয়েছে তুরস্ক। খবর এএফপি’র।

নিহতদের মধ্যে পাঁচজন তুর্কি সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় কামিশলি শহরে একটি মুদ্রণ কোম্পানির কর্মচারী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে দুটি পৃথক হামলার জবাবে শনিবার (২৩ ডিসেম্বর) বিমান হামলা শুরু করার ঘোষণা দিয়েছিল তুরস্ক। ওই হামলায় ১২ তুর্কি সেনা নিহত হয়েছিল। এর জন্য সিরিয়ার কুর্দি জঙ্গিদের দায়ী করেছিল আঙ্কারা।

এই অঞ্চলের মনিটর এবং এএফপি সংবাদদাতারা জানিয়েছেন, প্রাথমিকভাবে আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের কামিশলি এলাকায় ২০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language