জাতীয়বাংলাদেশ

নির্দিষ্ট সংখ্যক আসনে থাকবে না নৌকার প্রার্থী

ঢাকা, ১৭ ডিসেম্বর – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে, তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। প্রার্থিতার বিষয়ে আজ বিকেল ৪টার মধ্যে ফাইনাল হবে।

তিনি বলেন, বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ভাগাভাগি বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও প্রায় ২২শ প্রার্থী আছে। সে নির্বাচন কিভাবে ভাগাভাগির নির্বাচন হয়?

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language