টাঙ্গাইল

মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কমিউটার ট্রেন

টাঙ্গাইল, ১৬ নভেম্বর – টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ  বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি পুরোপুরি এবং একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকামুখী অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।

পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।

এদিকে খবর পেয়ে সকালেই রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৬ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language