কিশোরগঞ্জ

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

কিশোরগঞ্জ, ২৩ অক্টোবর – কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বগি দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর গোধুলী ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. অপু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language