রংপুর

রংপুর জেলা যুবলীগের কমিটি ঘোষণা

রংপুর, ১৬ অক্টোবর – রংপুর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর বিকেলে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে লক্ষ্মীন চন্দ্র দাসকে সভাপতি এবং মেহেদী হাসান সিদ্দিকী রনিকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য রংপুর জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২২ সালের ৫ নভেম্বর রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে শূণ্য পদ পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৬ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language