৫জি আইফোন নিয়ে কাড়াকাড়ি

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক অর্থাৎ ৫জি ফোনের মধ্যে অ্যাপলের আইফোনের চাহিদা তুঙ্গে। গত অক্টোবরে বিক্রির হিসাবে আইফোন ১২ এবং ১২ প্রো শীর্ষে ছিল।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য বলছে, অক্টোবরের গোটা ৫জি ফোন বিক্রির আনুমানিক ২৪ শতাংশই দখলে রেখেছিল আইফোন ১২।
এক ব্লগ পোস্টে নতুন পাওয়া ওই ডেটা সম্পর্কে কাউন্টারপয়েন্ট বিশ্লেষক ভারুন মিশরা বলছেন, ‘৫জি আপগ্রেডের জন্য ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে আইওএস ঘাঁটিতে, এখনও সেটাই বিক্রিতে রূপান্তরিত হচ্ছে।’
আইফোন ১২ বিক্রিতে মোবাইল সেবাদাতাদের প্রচারণা ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেছেন ভারুন। ৭৯৯ ডলারের ফোন অনেক ক্ষেত্রে কোনো প্রাথমিক অর্থ খরচ ছাড়াই হাতে পেয়েছেন ক্রেতারা। অক্টোবরে যতো আইফোন ১২ বিক্রি হয়েছে, তার এক-তৃতীয়াংশেরও বেশি এভাবেই বিক্রি হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি নোট আল্ট্রা ৫জি অক্টোবরে সবচেয়ে বেশি বিক্রিত ৫জি ফোনের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। এর পরপরই তালিকায় রয়েছে হুয়াওয়ে এবং অপো।
দক্ষিণ কোরিয়া ২০১৯ সালে পৃথিবীর প্রথম দেশ হিসেবে ৫জি নেটওয়ার্কের মোবাইল বাজারে ছাড়ে। নিজেদের দেশে এই নেটওয়ার্ক তারা পুরোপুরি চালু করার পথে রয়েছে।
আলোচিত এই নেটওয়ার্ককে মূলত মোবাইল ফোনের পঞ্চম জেনারেশনের ইন্টারনেটকে বোঝায়, যেখানে অনেক দ্রুত গতিতে ইন্টারনেট তথ্য ডাউন লোড এবং আপলোড করা যায়। যার সেবার আওতা ব্যাপক।
আরও পড়ুন : ঢাকার সীমান্তে হবে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল
এর মাধ্যমে রেডিও তরঙ্গের আরো বেশি ব্যবহার নিশ্চিত করে এবং একই সময় একই স্থানে বেশি মোবাইল ফোন ইন্টারনেটের সুবিধা নিতে পারে।
৪জি প্রযুক্তির নেটওয়ার্ক গড়ে সর্বোচ্চ ৪৫ এমবিপিএস গতি সুবিধা দিতে পারে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম বলছে, ৫জি এর ১০ থেকে ২০গুণ গতি দিতে পারে।
সূত্রঃ দেশ রুপান্তর
আডি/ ২৩ ডিসেম্বর









