টলিউড

হাসপাতালের বিছানা থেকে সোজা গোয়ার বিচ! মধুমিতার নতুন ছবি দেখে তীব্র কটাক্ষ

কলকাতা, ২৩ এপ্রিল – পরনে বিকিনি টপ আর মাল্টিকালার স্কার্ট, গোয়ায় জলকেলিতে মেতে মধুমিতা সরকার। চারদিন আগেই হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করার পরেই গোয়ায়! তাজ্জব নেটপাড়া। মধুমিতা জানান যে, তার অ্যাপেনডিক্স অপারেশন হয়েছে। এরপর নায়িকার ছবি দেখে অবাক অনেকেই।

ধেয়ে আসে কটাক্ষের ঝড়। অসুস্থতা নিয়ে কেউ মজা করেছেন। কেউ আবার বডি শেমিং করেছেন। কেউ লিখেছেন ‘পাখি উড়ছে’, কেউ আবার অবাক হয়ে লিখেছেন, ‘হাসপাতাল থেকে সোজা গোয়া!’

আসলে কিছুদিন আগেই মধুমিতা গোয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই শ্যুটিংয়ের কাজ শুরু আর তার মাঝেই অসুস্থতা। সেই কারণেই অনেক ছবি পোস্ট করতে পারেননি তিনি।

অভিনেত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন যে, গোয়ায় তাকে জলকেলি করতে দেখা গেলেও বর্তমানে তার অবস্থা একেবারেই উল্টো।

আইএ/ ২৩ এপ্রিল ২০২৩

Back to top button
🌐 Read in Your Language