টলিউড

মেয়ের জন্মদিনে শ্রীলেখার তুমুল নাচ

কলকাতা, ০৮ ডিসেম্বর- কলকাতায় এখন সবখানেই শোনা যায় ‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা…’। গানটি ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যে পারছে টুম্পা গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে ভুলছেন না।

এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার সঙ্গী হয়েছে একমাত্র মেয়ে মাইয়্যা ও তার বন্ধুরা।

মেয়ে মাইয়্যা সান্যালের জন্মদিন ছিল সম্প্রতি। জন্মদিনের আগের রাতে ঘরোয়া পার্টিতে ‘টুম্পা’ গানে নেচে জমিয়ে মজা করলেন শ্রীলেখা। মেয়ের বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে নাচলেন তিনি।

তাকে দেখে শ্রীলেখার মেয়ের বন্ধুকে বলতে শোনা গেল ‘কী করলি তুই!’ মাইয়্যা উত্তরে বলেন ‘টুম্পা তো মা’। আর এরপরই আবারও নাচতে শুরু করেন শ্রীলেখা। ‘টুম্পা’ গানের অরিজিনাল ভিডিওতে ঠিক যেমনটি আছে, ঠিক তেমনভাবেই নাচতে দেখা গেল শ্রীলেখাকে।

আরও পড়ুন : করোনা আক্রান্ত জেনেও শুটিং করলেন তৌসিফ!

সেই নাচের ভিডিও নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘মেয়ের জন্মদিনের আগে পার্টি’।

প্রসঙ্গত, টুম্পা গানটি আরব দে চৌধুরী ও অভিষেক সাহার তৈরি ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’র গান। আরজে সায়নের তৈরি করা মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকে টুম্পা গানটি আরও জনপ্রিয় হয়। এমনকি সম্প্রতি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের রিসেপশনে গিয়ে ‘টুম্পা’ গানে তার সঙ্গে নাচতে দেখা যায় সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষকেও।

আডি/ ০৮ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language