বাগেরহাট

বাগেরহাটের ৫২ সাংবাদিক প্রধানমন্ত্রীর অনুদান পেলেন

বাগেরহাট, ১০ অক্টোবর- প্রধানমন্ত্রীর করোনাকালীন বিশেষ তহবিল থেকে অনুদানের চেক পেলেন বাগেরহাটের ৫২ জন সাংবাদিক।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য মন্ত্রণালযের যুগ্ম সচিব (প্রেস) এস এম মাহফুজুল হক।

আরও পড়ুন: সীমান্তে ৬০ হাজারের বেশি সৈন্য মোতায়েন চীনের

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এমডি মোজাফ্ফর হোসেন, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, আহাদ উদ্দিন হায়দার, সমীর বরণ পাইক প্রমুখ।

ডিসি মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরেহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে ৫২ জন সাংবাদিকের প্রত্যেককে হাতে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

এর আগেও প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়েছেন বাগেরহাটের ২৩ জন সাংবাদিক।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ১০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language