বাংলাদেশ

বিয়ে করেছেন অভিনেত্রী শার্লিন ফারজানা

ঢাকা, ১০ অক্টোবর- মডেল ও অভিনেত্রী শার্লিন ফারজানা এবার দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন। পাত্র বিশিষ্ট ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হক। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এহসানুল হকের সঙ্গে তাদের বাগদান হয়েছিল। এরপর ওই বছরের ২৩ নভেম্বর এক ঘরোয়া আয়োজনে গুলশানের এক অভিজাত রেস্তোরাঁয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

শার্লিন ফারজানা অভিনীত ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকায় বিয়েতে বড় আয়োজন করা হয়নি। কিন্তু ছবির মুক্তিও পিছিয়ে যায়। এরপর বিয়ের রিসিপশনের আয়োজন পরিকল্পনা করতে করতে করোনা হানা দেয়। দুইবার উদ্যোগ নিয়েও রিসিপশন অনুষ্ঠানটি করা যায়নি। আগামীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রিসিপশন করার ভাবনা আছে। তিনি নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগীতার বিজয়ী হয়ে শোবিজে পথচলা শুরু হয় শার্লিনের। অমিতাভ রেজা চৌধুরীর ‘গ্রামীণফোন’ ও গাজী শুভ্রর ‘সিলন চা’-এর বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন। এরপর বেশিকিছু নাটকেও কাজ করেছেন। তার অভিনীত ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

আর/০৮:১৪/১০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language