অনির্বাণের বিয়ের খবরে মন খারাপ সৃজিতের, জানালেন মিথিলা

কলকাতা, ২৩ নভেম্বর- কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ে করছেন। ২৬ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা।
এ খবর প্রকাশ্যে আসার পর অনির্বাণের অগণিত নারী ভক্তের মন ভেঙে গেছে। অনুরাগীদের পাশাপাশি পরিচালক সৃজিত মুখার্জিরও নাকি মন খারাপ!
সম্প্রতি একটি মিম শেয়ার করেন সৃজিতের স্ত্রী বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলা। সেখানে স্বামীর মন খারাপের খবরটি দেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা কোলাজ ছবিতে দেখা যায়, অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের খবর শুনে যেমন তার নারী ভক্তরা মন খারাপ করে বসে রয়েছেন, তেমনি মুখ ভার সৃজিতেরও।
‘অনির্বাণ দার বিয়ের খবর নিতে না পারা কয়েকজন’ শিরোনামের ওই ছবিতে ক্যাপশন যোগ করেন মিথিলা। যদিও পুরোটাই মজার ছলে। তবে অনির্বাণকে নিয়ে ওই পোস্ট দেখে মিথিলার অনুসারীরাও মজা পাচ্ছেন।
মধুরিমা ও অনির্বাণ বৃহস্পতিবার আইনগতভাবে বিয়ে করবেন। পরদিন ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।
এ প্রসঙ্গে বললেন, ‘‘অতিমারির আবহে নির্দিষ্ট অতিথি-সংখ্যার বাইরে যেতে অপারগ আমরা। যখন মনস্থির করেছিলাম বিয়ে করব বলে, তখনো প্যানডেমিক আসেনি। সেই সময়ে ঠিক করে নিয়েছিলাম, জাঁকজমক করে বিয়ে করব না। খুব ঘরোয়া ভাবেই অনুষ্ঠানের পরিকল্পনা ছিল।’’
গত শীতে সৃজিত ও মিথিলার রিসেপশনে একসঙ্গে যান অনির্বাণ-মধুরিমা। তার পর থেকে দুজনের বিয়ের জল্পনা শুরু হয়।
Congrats @AnirbanSpeaketh ❤️ pic.twitter.com/6mU3pL3Nu0
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) November 20, 2020
আর/০৮:১৪/২৩ নভেম্বর









