রসনা বিলাস

ভিন্ন স্বাদের মালাই ফুলকপি

পোলাও হোক বা লুচি, সঙ্গে ফুলকপির একটা পদ চাই-ই-চাই! তবে ফুলকপি মানেই হয় রোস্ট আর না হয় ডালনা। স্বাদ বদল করতে মালাই কপি বানিয়ে ফেললে কেমন হয়? খুব সামন্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই পদ। রাতে ভূরিভোজে জমবে বেশ। রইল রেসিপি।

উপকরণ

ফুলকপি: ১টি (ডুমো করে কাটা)

পেঁয়াজ কুচি: আধ কাপ

কারিপাতা: ৬টি

হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ

নারকেলের দুধ: ১ কাপ

সর্ষা: ১ চা চামচ

মরিচ গুঁড়া: আধ চা চামচ

সর্ষার তেল: ৩ টেবিল চামচ

লবন ও চিনি: স্বাদমতো

ফ্রেশ ক্রিম: ২ চামচ

প্রণালী

কড়াইতে সর্ষের তেল গরম করে সর্ষার ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। গুঁড়া মশলা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। এর পর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলি দিয়ে ভাল করে ভেজে নিয়ে মশলায় দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে নারকেলের দুধ মিশিয়ে দিন। স্বাদমতো লবন, চিনি দিয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট দশেক পরে ছাকা খুলে ক্রিম মিশিয়ে দিন গরম ভাত কিংবা লুচি পরোটার সঙ্গে গরমাগরম পরিবেশন করুন মালাই কপি।

আইএ


Back to top button
🌐 Read in Your Language