বলিউড

কোহলির দারুণ পারফরম্যান্সের প্রতিক্রিয়ায় যা বললেন স্ত্রী আনুশকা

মুম্বাই, ২৩ অক্টোবর – পাকিস্তানের ১৫৯ রানতাড়ায় ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপরও ম্যাচের শেষ বলে জয়ের হাসি হাসল রোহিত শর্মার দল। কৃতিত্ব কোহলির ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসের।

মেলবোর্নে চমৎকার পারফর্মান্সের পর বিরাট কোহলিকে নিয়ে ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা। তিনি লিখেছেন, ‘তুমি সৌন্দর্য। মন মাতানো সৌন্দর্য। আজ রাতে দীপাবলির প্রাক্কালে তুমি লাখো মানুষের জীবনে অনেক আনন্দ এনেছো।’

আনুশকা শর্মা আরও লেখেন, আমার ভালোবাসা তুমি অপূর্ব, অপূর্ব একজন মানুষ। তোমার দৃঢ় মানসিকতা, সংকল্প এবং বিশ্বাস বিস্ময়কর। আমি বলতে পারি, আমার জীবনের সর্বোৎকৃষ্ট ম্যাচ দেখেছি। যদিও আমাদের কন্যা ছোট, বুঝবে না তার মা কেন নৃত্য করছে এবং রুমে বুনো উল্লাস করছে, একদিন সে বুঝবে; তার বাবা কঠিন পর্ব অতিক্রম করে এদিন রাতে শ্রেষ্ঠ ম্যাচটি খেলেছিল। খেলায় ফিরেছিল যেকোনো সময়ের থেকে শক্তিশালী এবং বিজ্ঞ হয়ে।

আনুশকা আরও লেখেন, তোমাকে নিয়ে গর্বিত। তোমার শক্তি সংক্রামক এবং তুমি আমার সীমাহীন ভালোবাসা। কঠিন বাধা-বিপত্তি সত্ত্বেও তোমাকে চিরতরে ভালোবাসি।

আইএ/ ২৩ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language