রসনা বিলাস

মিষ্টি কুমড়ার কোরমা

পুষ্টিগুণে ভরপুর মিষ্টি কুমড়া। সারা বছর জুড়েই এই হালকা মিষ্টি স্বাদের এই সবজিটি পাওয়া যায়। নানান রকম রোগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এই সবজি। সচারচর কুমড়ো ভাজি অথবা মাছ দিয়ে তরকারি করে রান্না করে থাকেন। তাই আসুন আজ জেনে নেয়া যাক এই সবজির ভিন্ন রকম এক রেসিপি।

মিষ্টি কুমড়ার কোরমা তৈরি করার জন্য মিষ্টি কুমড়ার ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে এর সাথে লবণ মাখিয়ে রাখুন।

এখন একটি কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে হালকা ভাজুন। এর সাথে কুমড়াগুলোও দিয়ে হালকা ভেজে নিন।

ভাঁজা হয়ে গেলে এর মধ্যে ১ চামচ বাদাম বাটা। হাফ কাপ টক দই, পরিমাণ মতো কাঁচা মরিচ, ধনে পাতা কুঁচি, সামান্য সরিষার তেল, পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিন। এবার ভালো করে কষিয়ে নিন। কষানোর জন্য ১ কাপ পরিমাণ পানি ব্যবহার করুন।

রান্না হয়ে গেলে উপড়ে ধনেপাতা কুঁচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে ফেলুন।

ব্যাস এইভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন সুস্বাদু মিষ্টি কুমড়ার কোরমা।

আইএ

Back to top button