দক্ষিণ এশিয়া

ভারতে করোনায় একদিনে আক্রান্ত ১২ হাজারের বেশি

নয়াদিল্লি, ১৬ জুন – ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন, যা প্রায় ৪ মাসের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার নতুন যে শনাক্ত রোগীদের কথা জানানো হয়েছে তার মধ্যে ৪ হাজার ২৪ জনই মিলেছে ভারতের সবচেয়ে সম্পদশালী রাজ্য মহারাষ্ট্রে, রাজধানী নয়া দিল্লিতেও টানা দ্বিতীয় দিনের মতো হাজারের ওপর করোনা রোগী শনাক্ত হয়েছে।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতে একদিনে ১২ হাজারের বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছিল।

সর্বশেষ একদিনে করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সব মিলিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে ভারতে সরকারি হিসাবেই ৫ লাখ ২৪ হাজার ৮০৩ জনের মৃত্যুর খবর জানা গেল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৬ জুন


Back to top button
🌐 Read in Your Language