সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

সিলেট, ১১ নভেম্বর- সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার বিকেল ৫টার দিকে সিলেটের মাইজগাঁও ও ভাটেরার মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান সংলগ্ন স্থানে সার পরিবাহী ট্রেন শান্তাহার ফার্টিলাইজার স্পেশাল লাইনচ্যুত হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, বুধবার বিকেল ৫টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষে বিকেল সাড়ে ৫টায় সিলেটের সঙ্গে আবারও সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘন্টা বন্ধ ছিলো।
সূত্র: সিলেটভিউ
আর/০৮:১৪/১১ নভেম্বর









