ইউরোপ

ন্যাটো সদস্য হলেও নিজ ভূখণ্ডে সামরিক ঘাঁটি চায় না ফিনল্যান্ড-সুইডেন

হেলসিঙ্কি, ১৯ মে – বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য হলেও নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন কিংবা ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে ইচ্ছুক নয় উত্তর ইউরোপের দেশ দু’টি।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, এই ধরনের পদক্ষেপগুলো ন্যাটোর সঙ্গে ফিনল্যান্ডের সদস্যপদের আলোচনার অংশ নয়।
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে সাক্ষাতের জন্য রোম সফরকালে তিনি আরও বলেন, আমি মনে করি না ন্যাটোর ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ন্যাটো ঘাঁটি খোলার কোনো আগ্রহ আছে।

অন্যদিকে, সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও বলেছিলেন, তার দেশ নিজেদের ভূখণ্ডে স্থায়ী ন্যাটো ঘাঁটি বা পারমাণবিক অস্ত্র চায় না।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/১৯ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language