ঢালিউড

মা হারা অপুর আবেগঘন বার্তা

ঢাকা, ০৮ মে – মা শব্দটি ছোট, কিন্তু শান্তির। সন্তানের মুখে এই ডাকেই একজন নারী পান তার জীবনের সর্বোচ্চ সম্মান। সৃষ্টির সেই আদিলগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। মাকে ভালোবাসতে বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। প্রতিটি দিনই মাকে ভালোবাসার।

অনেকেই তাদের মাকে চিরতরে হারিয়েছেন। ফলে মায়ের প্রতি ভালোবাসার গুরুত্ব তাদের কাছে অনেক বেশি। চাইলেই আর মাকে কাছে পাওয়া হয় না, ছুঁয়ে দেখা যায় না। আজকের বিশেষ দিনটিতে যখন সবাই তার মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখের স্মৃতি হাতরে বেড়াচ্ছেন, ঠিক তখন মাকে খুব বেশি মিস করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন অপু। একটিতে মায়ের সঙ্গে তার আদরমাখা দৃশ্য, অন্যটিতে শুধুই তার মা। ক্যাপশনে অপু লিখেছেন, ‘আজ বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবসে বিশ্বের সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। মা তোমায় খুব বেশি মিস করছি।’

এম এস, ০৮ মে

Back to top button
🌐 Read in Your Language