ইউরোপ

একটি মাছিও যেন বের হতে না পারে: পুতিন

মস্কো, ২১ এপ্রিল – রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোলের সবশেষ শক্ত অবস্থান আজভস্টল স্টিল কারখানায় অভিযানের পরিকল্পনা বাতিলের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিন থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইঘু উদ্দেশ্য করে পুতিন বলেছেন, ‘ভূগর্ভস্থ এসব সমাধিক্ষেত্রগুলোতে ঢুকে পড়ার এবং শিল্প কেন্দ্রের মাটির নিচে হামাগুড়ি দেওয়ার কোনো দরকার নেই।’

এর পরিবর্তে পুতিন তার সেনাবাহিনীকে নির্দেশ দেন, ‘শিল্প এলাকাটি ঘিরে ফেলুন যাতে একটা মাছিও বের হতে না পারে।’

এসব বিশাল শিল্প এলাকায় অভিযান চালানো অবাস্তব হবে বলে উল্লেখ করেছেন পুতিন।

কয়েক দিন আগে সোইঘু পুতিনকে জানান, আজভস্টল কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় যোদ্ধা লুকিয়ে রয়েছে। বিশালাকার এই কারখানায় মাটির নিচে আশ্রয় নেওয়ার পর্যাপ্ত জায়গা রয়েছে।

এছাড়া সর্বশেষ সোইঘু পুতিনকে জানান, রাশিয়ান বাহিনী আজভস্টল বাদে মারিউপোল বন্দরনগরী দখল করে নিয়েছে। এতে পুতিন রুশ বাহিনীর প্রশংসা করেছেন।

সূত্র : ইত্তেফাক
এম এস, ২১ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language