ঢালিউড

প্রথমবার জুটিবদ্ধ নিরব-দীঘি

ঢাকা, ২২ মার্চ – দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র ও মডেলিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিরব। পয়লা বৈশাখ উপলক্ষে ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর ফটোশুটে অংশ নেন তিনি। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অংশ নিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

একসঙ্গে কাজ করে তারা দুজনই ভীষণ উচ্ছ্বসিত। নায়ক নিরব বলেন, ‘আমরা খুব আনন্দ নিয়ে ফটোশুটটি করেছি। পুরো কাজটি করার অভিজ্ঞতা চমৎকার। আশা করি, সবার ভালো লাগবে।’

ফটোশুটের অভিজ্ঞতা জানিয়ে চিত্রনায়িকা দীঘি বলেন, ‘প্রথমবার নিরব ভাইয়ার সঙ্গে শুট করলাম। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা দাদার সঙ্গে খুব মজা করেই কাজটি করেছি।’

এন এইচ, ২২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language