গোপালগঞ্জ

গোপালগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ, ০৫ নভেম্বর- গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক স্থান থেকে ইজিবাইক চালকসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার তালতলা ও তেঘরিয়া গ্রামের খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের আরিফ মিয়ার ছেলে ইজিবাইক চালক শামীম মিয়া (২৩) ও একই উপজেলার তেঘরিয়া গ্রামের ঠান্ডু শেখ (৬৫)।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, গত ২ নভেম্বর শামীম ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করা হয়।

পরে আজ বৃহস্পতিবার তালতলা গ্রামের একটি খালে শামীমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। অপরদিকে, একই উপজেলার তেঘরিয়া গ্রামের একটি খাল থেকে ঠান্ডু শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ করোনাকালে সন্তান জন্মদানে মাতৃমৃত্যু হার বেড়েছে

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আফিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দুপুরে বাড়ির পাশের একটি খালের কচুরিপানা পরিষ্কার করছিলেন ঠান্ডু শেখ। এসময় ওই খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language