উত্তর আমেরিকা

ন্যাটো সীমানার ‘প্রতি ইঞ্চি’ সুরক্ষার প্রতিজ্ঞা বাইডেনের

ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি – ন্যাটো সীমানার ‘প্রতি ইঞ্চি’ ভূমি সুরক্ষার অঙ্গীকার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে রাশিয়ান বাহিনীর হামলার পর বৃহস্পতিবার এ কথা বলেন বাইডেন।

এক ভাষণে বাইডেন বলেন, ‘আমি স্পষ্ট করে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূমি আমেরিকার পুরো শক্তি দিয়ে রক্ষা করবে।’

তবে প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াবে না।’

তবে ওয়াশিংটনের মিত্র দেশে আমেরিকার সেনা মোতায়েন করা হবে না বলে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৫ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language