জাতীয়

হঠাৎ অসুস্থ হয়ে গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ঢাকা, ১২ মার্চ – বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস। পরবর্তীতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button