এক কাঁঠালের দাম ১৮ হাজার টাকা

লন্ডনের সবচেয়ে বড় এবং পুরনো বাজার বোরো মার্কেটে একটি ঝুড়িতে রাখা কাঁঠালের গায়ে দাম লেখা ১৬০ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার ৭৫১ টাকা। সম্প্রতি ওই কাঁঠালের ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
কিন্তু কেন এতো বেশি দাম লেকা কাঁঠালটির। এ নিয়ে নেট দুনিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা গেছে।
কেউ বলেছেন, কাঁঠাল বিক্রি করে কোটিপতি হওয়ার জন্য লন্ডনে যেতে হবে। কেউ বলেছেন, লন্ডনে কাঁঠালের ব্যবসা খুলবেন।
তবে জানা গেছে, ব্রিটেনে কাঁঠালের উপযোগী আবহাওয়া নেই, সেখানে কাঁঠাল দুর্লভ। এদিকে ব্রিটেনে নিরামিষভোজীদের মধ্যে কাঁঠালের চাহিদা বাড়ছে। মাংসের বিকল্প হিসেবে এটি খাওয়া হচ্ছে। যার কারণে কাঁঠালের আমদানি বাড়ছে। সেইজন্য দামের উপর প্রভাব পড়ছে।
লন্ডনের স্থানীয় সবজি ব্যবসায়ীরা জানান, সুপারমার্কেটে কৌটোবন্দি কাঁঠালের দাম ৩০০ টাকা। কিন্তু তার স্বাদ আসল কাঁঠালের মতো হয় না।
এন এইচ, ২৩ ফেব্রুয়ারি









