দক্ষিণ এশিয়া

আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি – আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ভারত। নতুন এক নির্দেশনায় দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর চলমান নিষেধাজ্ঞা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভারতের বিমান পরিবহন দপ্তরের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে বুধবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ জানুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language