বিজ্ঞান ও প্রযুক্তি

ভিভোর নতুন ফোনে কালার চেঞ্জিং গ্লাস

নতুন বছরের শুরুতেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। জানা গেছে, প্রতিষ্ঠানটি এবার দেশের বাজারে আনছে ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি২৩ ৫জি ।

স্মার্টফোন বাজারের সূত্রমতে, ভি২৩ ৫জি ফোনের বডি ডিজাইনে থাকবে কালার চেঞ্জিং গ্লাস, যা একটি ব্যতিক্রমী ডিজাইন এবং কালার চেঞ্জিং এর অনুভূতি দেবে ব্যবহারকারীকে। একইসঙ্গে থাকবে ৫জি নেটওয়ার্ক কানেকটিভিটি ।

জানা গেছে, ভি সিরিজের অন্য স্মার্টফোনগুলোর মতো এই স্মার্টফোনটিতেও সেলফি ক্যামেরায় জোর দিয়েছে ভিভো । গ্লোবাল গণমাধ্যমগুলোর সূত্রমতে, ভি২৩ ৫জি’তে ৫০ মেগাপিক্সেলের একটি অটো ফোকাস পোর্ট্রেট সেলফি ক্যামেরা থাকবে।

মোবাইল ফটোগ্রাফির দুনিয়ায় ইতিমধ্যেই একটি শক্ত ভীত তৈরি করেছে ভিভো। আর সেলফি ক্যামেরায় নিত্যনতুন উদ্ভাবন, অসাধারণ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য বেশ জনপ্রিয় ভিভোর ভি-সিরিজ। এই সিরিজের ফোনের ব্যাপারে গ্রাহকদের আগ্রহ নিয়ে বিভিন্ন গবেষণার পরই নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাই ভি২৩ ৫জি নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে দেশের স্মার্টফোনপ্রেমীদের মধ্যে।

নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। এখন শুধু ভিভোর পক্ষ থেকে স্মার্টফোনটির আসার ঘোষণার অপেক্ষা।

এন এইচ, ১০ জানুয়ারি

Back to top button
🌐 Read in Your Language