বরিশাল

ব‌রিশা‌লে সাত বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

ব‌রিশা‌ল, ২১ ডিসেম্বর – ব‌রিশা‌লের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি, দুর্গাপাশা ও চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয়জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।

বহিষ্কৃতরা হলেন, মো. কামাল হোসেন তালুকদার, মো. মাজাহারুল ইসলাম (মনির মুন্সী), মো. সোহরাব হোসেন মৃধা, মো. সাহাব উদ্দিন খোকন, এস এম সিরাজুল ইসলাম (সালাম সিকদার) ও মো. আবদুল ছালাম আকন।

এ ছাড়া হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জামাল উদ্দিন ঢালীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

সূত্র : আরটিভি
এম এস, ২১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language