রসনা বিলাস

ঝটপট সহজেই ওভেন রোষ্টেড চিকেন

এই হিম হিম শীতের দিনে একটু কাবাব কিংবা মাংস পোড়া জাতীয় খাবার খেতে ভালোই লাগে, তাই না? অন্যদিকে রান্না করার ঝামেলা করতেও মোটেও ভালো লাগে না। তাহলে চলুন, আজ সায়মা সুলতানার হেঁসেল থেকে জেনে নিই ওভেনে চিকেন রোষ্ট তৈরি করার খুবই সহজ একটি রেসিপি। বাঁচবে ঝামেলা আর খেতেও হবে দারুণ মজাদার!

যা লাগবে
১। মুরগির চামড়া সহ রানের পিস ৪ টি
২। গোলমরিচ ফাকি হাফ চা চামচ
৩। আনসল্টেড বাটার ১/৩ কাপ ( কক্ষ তাপমাত্রায় রাখা )
৪। ড্রাই ওরিগানো হাফ চা চামচ
৫। ভেজিটেবল স্টক কিউব ৪ টি

প্রনালি
১। প্রথমে মুরগি ভালো করে ধুয়ে নিন এবং পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে চেপে চেপে মুরগির গায়ের পানি শুকিয়ে নিন।
২। এখন রুম মাখনের সাথে ভেজিটেবল স্টক কিউব , গোলমরিচ ফাকি হাফ চা চামচ , ড্রাই ওরিগানো খুব ভালো করে মিশিয়ে নিন।
৩। এবার এই মিশ্রণ টি মুরগির পিসগুলিতে খুব ভালো ভাবে মাখিয়ে নিন ।
৪। এখন এখন নন স্টিক ট্রে-তে নিয়ে প্রি হিট করা ওভেনে দিয়ে ১৬০ ডিগ্রি-তে রান্না করুন ৩৫ থেকে ৪০ মিনিট । (এই রান্না হবার সময় মাঝে মুরগির পিসগুলি একপাশ বদলে আরেকপাশ কিছুক্ষণ রান্না করতে হবে । )
৫। হয়ে গেলে গ্রেভি, রোস্ট পটেটো আর সালাদ এর সাথে পরিবেশন করুন।

এম ইউ

Back to top button
🌐 Read in Your Language