রাগ-ক্ষোভ বা টেম্পার ট্যানট্রামস

বিশেষ করে শিশুদের তৃতীয় বছরে রাগ-ক্ষোভের বহিঃপ্রকাশ বেশি ঘটে। অল্পতে রেগে যায়, কান্নায় অস্থির হয়ে যায় কিংবা হাত-পা ছুড়তে থাকে। তাদের জানা নেই, কোনটি সামজিকভাবে গ্রহণযোগ্য ব্যবহার, আর কোনটি নয়। তাদেরকে সে শিক্ষা আস্তে আস্তে দিতে হবে।
সবচেয়ে ভাল উপায় হলো এরকম ক্ষোভের ও জেদের পরিবেশ যাতে না হয় সে ব্যাপারে বাবা-মায়ের সচেতন হওয়া। তাই বলে এই নয় যে, সে যে অন্যায় আবদার করবে সেটাই আপনি দিতে বা করতে বাধ্য। বরং সে যাতে করে বেশি ক্লান্ত না হয়ে ওঠে, সে যাতে করে বেশি ক্ষুধার্ত না হয়ে ওঠে, সচেতন থাকুন।
আরও পড়ুন: অধিকাংশ শিশুর মৃত্যু ‘প্রতিরোধযোগ্য’
একটা বিষয় খুব পরিষ্কার করে তাদেরকে জানিয়ে দিতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। জোর করে নয় বরং শান্ত-স্নিগ্ধ পরিবেশে তাকে তা করতে শেখাতে হবে। তারপরেও আপনার বাচ্চা রাগ-ক্ষোভে ফেটে পড়লে তাকে একা একা বেড রুমে রেখে দিন। সময়ক্ষোপণ করুন। আপনার রাগটা কমল, আর তারটাও। তারপর সে নিজে নিজেই ঠিক হয়ে যাবে।
আডি/ ২৮ অক্টোবর









