পা ফোলা রুখতে আয়রন

অফিসে লম্বা সময় বসে কাজ করা কিংবা বাসে-ট্রেনে অনেকক্ষণ বসে যাতায়াত করার ফলে অনেকেরই পা ফুলে যায়। পা ফুলে যাওয়ার এই সমস্যাকে বলা হয় ‘ডিপ ভেন থ্রম্বোসিস’ বা সংক্ষেপে ‘ডিভিটি’। সম্প্রতি এই সমস্যা থেকে রেহাই পাওয়ার একটি সহজ উপায়ের কথা জানালেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা।
তাদের মতে, ‘ডিটিভ’ থেকে রক্ষা পাওয়া যায় নিয়মিত আয়রনযুক্ত খাবার খেলেই। গবেষকদের মতে, অনেকক্ষণ চলাফেরা না করার ফলে শুধু পা ফোলাই নয়, দেখা দিতে পারে রক্ত জমাটবাঁধার সমস্যাও, যা জীবন সংশয় পর্যন্ত ডেকে আনতে পারে। এই সমস্যা আরো বেশি দেখা দেয়, যাদের অতিরিক্ত ব্লিডিংয়ের সময় রক্তের সঙ্গে আয়রনও বেরিয়ে যায় তাদের।
আরও পড়ুন: অধিকাংশ শিশুর মৃত্যু ‘প্রতিরোধযোগ্য’
তাই নিয়মিত আয়রনযুক্ত খাবার খেতেই হবে। বিশেষ করে, যাদের পা ফোলা এবং হেভি ব্লিডিংয়ের সমস্যা আছে তাদের জন্য তো প্রতিদিন আয়রণযুক্ত খাবার খাওয়াকে অপরিহার্য বলে জানালেন বিশেষজ্ঞরা।
আডি/ ২৮ অক্টোবর









