ফ্যাশন

সাধারণ সেফটিপিন দিয়েই তৈরি করুন ট্রেন্ডি ব্রেসলেট (ভিডিও সংযুক্ত)

নিজের হাতে অনেকেই জুয়েলারি তৈরি করেন কাঠ, মাটি বা কাপড় দিয়ে। যে কারও পক্ষে এত কুশলী হওয়াটা সম্ভব হয়ে ওঠে না। বিভিন্ন রকমের সরঞ্জাম, সৃজনশীলতা আর সময় দরকার হয় এ ধরণের শিল্পে। কিন্তু খুব সহজে এবং কম সময়ে আপনিও তৈরি করে ফেলতে পারেন এমন একটি ক্রাফট হলো সেফটি পিনের তৈরি ব্রেসলেট। দরকার মতো পোশাকের রঙের সাথে মিলিয়ে তৈরি করে ফেলতে পারেন, সময় লাগতে পারে খুব বেশি হলে আধা ঘন্টার মতো। এর মূল উপকরণ হলো ভীষণ সহজলভ্য সেফটি পিন। চলুন, শিখে নিই বিস্তারিত।

যা যা লাগবে
– এক মুঠো সাধারন সেফটি পিন
– বিভিন্ন রঙের পুঁতি (সিড বিড)
– ইলাস্টিক সুতো
– কাঁচি


যা করতে হবে
১) প্রথমেই সেফটি পিন গুলোকে রঙিন করে তুলতে হবে। একেকটি সেফটি পিনে একেক রঙের কয়েকটি পুঁতি ঢুকিয়ে নিন।
২) কয়েক রঙের পুঁতি দিয়ে সাজানো সেফটি পিনগুলোকে আলাদা করে রাখুন। এবার আপনার কবজির মাপ হিসেব করে ইলাস্টিক সুতো কেটে নিন দুই টুকরো।

আরও পড়ুন ::


৩) সেফটি পিনগুলোর দুই দিক বরাবর ইলাস্টিক সুতো গলিয়ে নিন। দুইটি পুঁতিযুক্ত সেফটি পিনের মাঝে একটি করে খালি সেফটি পিন দিয়ে দিন।
৪) সবশেষে ইলাস্টিকে গিঁট দিয়ে নিন।

এবার মানানসই পোশাকের সাথে মিলিয়ে পরুন ট্রেন্ডি এই ব্রেসলেট। দেখে নিতে পারেন এই ভিডিওটিও-

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language