সাজ-সজ্জা

ঘরের শোভায় শো-পিসের কদর

দিনবদলের সাথে পালাবদল করে পরিবর্তন হচ্ছে মানুষের মনের রুচি। ঘর সাজাতে আসবাবপত্রের যেমন বিকল্প নেই ঠিক তেমনি শোভা বাড়াতে শো-পিস’ও অন্যতম অনুষঙ্গ। এতেই দিনদিন বাড়ছে শো-পিসের কদর।

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের এক পাশ ঘিরে অসংখ্য শো-পিসের দোকানে প্রতিদিন ক্রেতা দর্শনার্থীদের ভীড়ই বলে দেয় ঘরের শোভায় শো-পিসের প্রতি সৌখিন এসব মানুষের আগ্রহ কতটা।

ঘর সাজাতে কি নেই এখানে, ” ওয়াল কর্নার, ওয়াল ল্যাম্প, কাঠের কলমদানি, কাপড়ের, পুথির, চামড়ার পার্স, পুথির ট্যিসু বক্স সহ প্রায় শতাধিক আইটেম।”
সখের এসব পণ্য পঞ্চাশ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দামে পাওয়া যায়। বিডি টুয়েন্টিফোর লাইভ কে এমনটাই জানান সেখানকার এক দোকানী জামাল উদ্দিন।

পহেলা বৈশাকে ক্রেতাদের উপচেপড়া ভীড় থাকে এখানে। তবে অন্যসময় প্রতিদিনই ক্রেতার উপস্থিতি খুব ভাল থাকে বলেও জানা যায় জামাল উদ্দিনের কাছ থেকে। তার মতে, এখানকার “সবকিছুই মানুষের রুচিশীল, ঘর সাজানোর জন্য”।

এম ইউ

Back to top button
🌐 Read in Your Language