ফুটবল

অবশেষে বার্সা বোর্ড সভাপতি বার্তোমেউর পদত্যাগ

বার্সেলোনা বোর্ড সভাপতির পদ থেকে অবশেষে পদত্যাগ করলেন জোসেপ মারিয়া বার্তোমেউ। নানামুখী চাপে কোণঠাসা হয়ে পড়া এই ফুটবল কর্মকর্তাকে শেষ পর্যন্ত লিওনেল মেসিদের ক্লাবের প্রধান কর্তার পদ থেকে সরে দাঁড়াতে হলো।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পর তিনি পদত্যাগ করেন। তার সঙ্গে পদত্যাগ করেন পরিচালকরাও।

ইএসপিএন এফসি’র প্রতিবেদন অনুযায়ী, উদ্ভুত পরিস্থিতিতে নতুন সভাপতি নিয়োগে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন এক্সিকিউটিভ বোর্ড নিয়োগের আগে সাময়িকভাবে একটি ম্যানেজমেন্ট বোর্ডকে দায়িত্ব দেয়া হবে। তারাই ক্লাবের দৈনন্দিন কাজ দেখভাল করবেন।

আরও পড়ুন:  মিশরে পুরুষ ফুটবল দলে এই প্রথমবার নারী কোচ

গেলো মৌসুমে ট্রফিশূন্য থাকা, লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘোষণা, এক মৌসুমে দু’বার কোচ বদল, ক্লাবের অর্থনীতিসহ নানা জটিলতায় গত কয়েক বছর ধরেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্তোমেউ।

এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে অনাস্থা ভোটও সংগ্রহ করছিলেন আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা। তবে সেটির শেষ দেখার অপেক্ষা করলেন না বার্তোমেউ। সরে দাঁড়ালেন বোর্ড সভাপতির পদ থেকে।

নতুন মৌসুম শুরুর আগেই ক্লাব ছাড়ার তীব্র ইচ্ছার কথা জানিয়েছিলেন লিওনেল মেসি। কিছুদিন টানাপোড়েন চলার পর অনিচ্ছায় আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language